সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২১ মে, ২০১৩

সৈয়দ কায়সার জেলহাজতে

ঢাকা: যুদ্ধাপরাধের অভিযোগে জাতীয় পার্টির নেতা সাবেক কৃষি প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ কায়সারকে জেলহাজতে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলে এ আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।

আসামিপক্ষ তার জামিনের আবেদন জানালে ট্রাইব্যুনাল বুধবার এ আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।

হেফাজতের পক্ষে মিছিল করা নেতাদের ধমকালেন এরশাদ

ঢাকা: হেফাজতে ইসলামের অবরোধ-সমাবেশের দিনে মিছিল করায় অতি উৎসাহী নেতাদের ধমকালেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার দুপুরে প্রেসিডিয়ামের বৈঠকে এ ঘটনা ঘটে বলে বৈঠক সূত্র জানিয়েছে।

বৈঠকে অংশ নেওয়া একাধিক প্রেসিডিয়াম সদস্য এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কথা ছিল হেফাজতে ইসলামের সমাবেশে জাতীয় পার্টি শুধু পানি খাওয়াবে। কিন্তু কেন জাতীয় পার্টির নেতাকর্মীরা মিছিল করলেন কড়াভাবে তা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের কাছে জানতে চান এরশাদ।

শুক্রবার, ১০ মে, ২০১৩

সাংবাদিকদের ওপর হামলায় সিপেজের উদ্বেগ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বাংলাদেশে সংবাদকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)
গত ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের সামাবেশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সংবাদকর্মীর হামলার মুখে পড়ার ঘটনা উল্লেখ করে সিপিজের এশিয়া অঞ্চলের সমন্বয়ক বব ডায়েজ এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা পরিস্থিতি দেখে আমরা খুবই উদ্বিগ্ন। সাংবাদিকরা সব পক্ষের মতামতই শুনবে। আর তাদের সংবাদ সংগ্রহ করবেন যে সংবাদকর্মীরা, তাদের প্রতিও সব পক্ষকেই শ্রদ্ধাশীল হতে হবে।

রায়ের প্রতিক্রিয়া | যে কারণে মাঠে নামেনি জামায়াত-শিবির

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায়ের পর তেমন কোন প্রতিক্রিয়া দেখায়নি দলটি। লোক দেখানো কয়েকটি ঝটিকা মিছিল করে শেষ করে দিয়েছে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। হঠাৎ করে জামায়াতের এমন নীরব ভূমিকায় রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা চলছে।

কথা হচ্ছে কাদের মোল্লা ও সাঈদীর রায়ের পর সারাদেশে ব্যাপক সহিংসতা চালালেও এই রায়ের পর তারা নীরব কেন?

শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ান: মিছবাহুর রহমান

মানবতাবিরোধী অপরাধী জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। আজ শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত মহাসমাবেশে তিনি এই আহ্বান জানান।
মানবতাবিরোধীদের বিচারপ্রক্রিয়া বানচালের অপচেষ্টা, পুলিশসহ নিরীহ মানুষ হত্যা, সাংবাদিক নিপীড়নসহ জামায়াত-শিবির কর্তৃক সব ধরনের সন্ত্রাস এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কুত্সা রটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ১৯ দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মিছবাহুর রহমান চৌধুরী।

ইসলামের নামে হেফাজতীরা সন্ত্রাসী: তরিকত ফেডারেশন

ঢাকা: চট্টগ্রাম হাটহাজারিতে ভাঙচুর ও জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব অধ্যক্ষ জালাল উদ্দিন আল কাদেরীর ওপর হামলার ঘটনায় হেফাজতে ইসলামকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ তরিকত ফেডারেশন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদী সভায় হেফাজতের বিরুদ্ধে সন্ত্রাসীর অভিযোগ আনে বাংলাদেশ তরিকত ফেডারেশন।

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

৪ ব্লগারের মামলার শুনানি ১২ মে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গ্রেপ্তার চার ব্লগারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে করা দুই মামলা আমলে নেয়ার শুনানির জন্য আগামী ১২ মে দিন ঠিক করেছে আদালত।

মঙ্গলবার বিকালে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই দিন ধার্য করেন বলে জানিয়েছেন আদালতের দায়রা সহকারী (সেরেস্তাদার) নূর আলম।

নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেদিন শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করা যাবে কি না, সে সিদ্ধান্ত জানাবেন বিচারক।

নিজেদের ব্যানারেই শিবিরের আগুন!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: নিজেদের ব্যানারে নিজেরাই আগুন দিয়েছে শিবির। রাজধানীর বাড্ডা এলাকায় হরতালের সমর্থনে শিবির মিছিল বের করে। এর পর নিজেদের আধিপত্য দেখাতে মিডিয়ার সামনে নিজেদের ব্যানারেই আগুন দেয় তারা। তবে পুলিশ আসার আগেই সটকে পড়ে শিবির কর্মীরা।

এদিকে, হরতালে বিভিন্ন সময় দেখা গেছে, নিজেদের ব্যানারেই আগুন দিচ্ছে শিবির।

মহিলা দলের তিন কর্মীর তিন মাস করে কারাদণ্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খিলগাঁও থেকে:  বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে আটক মহিলা দলের তিন কর্মীকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খিঁলগাও থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ডের আদেশ দেন ম্যাজিস্ট্রেট। সাজাপ্রাপ্তরা হলেন- দিলারা ইসলাম পলি, নিলুফা ইয়াসমিন নিলু ও মিলি জাকারিয়া।

সোমবার, ২২ এপ্রিল, ২০১৩

২৭ এপ্রিলের সমাবেশে যোগ দেবেন লাখো নারী শ্রমিক

হেফাজতে ইসলামের গণতন্ত্র ও নারী প্রগতিবিরোধী ১৩ দফা দাবির প্রতিবাদে রাজধানীতে ডাকা আগামী ২৭ এপ্রিলের সমাবেশে অংশ নিতে যাচ্ছে লাখো নারী গার্মেন্টসকর্মী। নারীকে ঘরে বন্দী রেখে দেশকে তালেবানী রাষ্ট্র বানানোর জামায়াত-হেফাজতের পাঁয়তারার বিরুদ্ধে ফুঁসছে নারী শ্রমিকরা। সমাবেশ সফল করতে তাই চলছে ব্যাপক প্রস্তুতি। এদিকে ধর্মের অপব্যাখ্যা করে মওদুদীবাদী জামায়াতসহ স্বাধীনতাবিরোধী ধর্মব্যবসায়ীদের অপতৎপরতার বিরুদ্ধে একই দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মহাসমাবেশের ডাক দিয়েছে আলহাজ মিছবাহুর রহমানের নেত্বাত্বাধীন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট।

রবিবার, ২১ এপ্রিল, ২০১৩

হেফাজতের ১৩ দফা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

নির্মূল কমিটির আলোচনা
বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ হেফাজতে ইসলামীর ১৩ দফা দাবির প্রত্যেকটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের দাবি জানিয়ে তারা রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছে। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত। পাশাপাশি দেশে মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত শক্তিকে একত্রিত হয়ে একটি আলাদা মঞ্চ গঠন করতে হবে। পাড়ায় মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের পরাজিত করতে হবে।

ফটিকছড়ির ঘটনায় দেশ উদ্বেগ-আতঙ্কিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: ফটিকছড়ির সহিংস ঘটনায় দেশ উদ্বিগ্ন ও আতঙ্কিত বলে বিবিসি সংলাপে মন্তব্য করেছেন টিআইবির নিবার্হী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বিবিসি সংলাপে ফটিকছড়ির ঘটনা কি সন্ত্রাসী হামলা না গণপ্রতিরোধ? একজন দর্শকের প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, “এ ঘটনাটিকে আমি কোনো ‘গণপ্রতিরোধ’ বলতে চাই না। তবে এ ঘটনায় আমিসহ পুরো দেশ উদ্বেগ ও আতঙ্কিত।”

শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

গাজীপুর গণজাগরণ মঞ্চে তথ্য সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

তথ্য সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ আজ ২০ এপ্রিল ২০১৩ খৃঃ শনিবার বিকেল সাড়ে ৩টায় গণজাগরণ মঞ্চ, গাজীপুরে অনুষ্ঠিত হয়।
গণজাগরণ মঞ্চ সমন্বয় কমিটি আহ্বায়ক ও গণজাগরণ মঞ্চ, গাজীপুরের সমন্বয়ক জুলীয়াস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি সাবান মাহমুদ। আরো বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ, গাজীপুরে সংগঠক অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলম প্রমুখ।

‘হেফাজতের দাবি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী’

হেফাজতের ১৩ দফা দাবি মুক্তিযুদ্ধের চেতনায় প্রণীত সংবিধান এবং উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পরিপন্থী। অগ্রসরমান বিশ্বপরিক্রমার সঙ্গে সাংঘর্ষিক। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এ দাবি গ্রহণযোগ্য নয়। তাদের এ দাবি বাস্তবায়িত হলে দেশ মধ্যযুগে প্রবেশ করবে। ইসলামের ভুল ব্যাখ্যা করে স্বার্থান্বেষী একটি মহল দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে তা কঠোরভাবে দমনের জন্য সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে।

জামায়াত নিষিদ্ধ দাবি ॥ সিলেটে তৌহিদী জনতার সমাবেশ লাঠিমিছিল

জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন সিলেটের তৌহিদী জনতা। শুক্রবার বাদ জুমা জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থান থেকে লাঠি মিছিল বের করা হয়। জামায়াত-শিবির নিষিদ্ধসহ বিভিন্ন স্লোগান সহকারে মিছিল নগরীর প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সিলেটে গণজাগরণ মঞ্চের চা শ্রমিক জনতা সমাবেশ

রাজাকারমুক্ত বাংলাদেশ
গড়ার প্রত্যয়
কবির য়াহমদঃ রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিলেট গণজাগরণ মঞ্চের চা শ্রমিক জনতা সমাবেশ। গতকাল শুক্রবার বিকেলে খাদিম চা বাগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পূর্ব পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন উপস্থিত চা শ্রমিক জনতা। এছাড়া গণজাগরণ মঞ্চ নিয়ে নানা অপপ্রচার ও নারীর অগ্রগতি রোধে সকল ষড়যন্ত্র প্রতিহত করারও অঙ্গিকার ব্যক্ত করা হয়। সমাবেশে অংশ নেওয়া বিপুল সংখ্যক নারী চা শ্রমিক নারীবিরোধী সকল অপশক্তকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

হেফাজত কেন মাহমুদুরের মুক্তি দাবি করবে: হানিফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, একটি পত্রিকার সম্পাদক তার নিজ কর্মকাণ্ডের জন্য গ্রেফতার হয়েছেন। কিন্তু হেফাজতে ইসলাম কেন তার মুক্তি দাবি করবে? তবে টাকা-পয়সা লেনদেনের যে কানাঘুষা চলছে সেটা কি সত্যি?

রাজধানীতে হিযবুত তাহরীরের ৪ কর্মী আটক

ঢাকা: রাজধানীর গুলশান এলাকায় মসজিদে লিফলেট বিতরণকালে হিযবুত তাহরীরের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।

এর মধ্যে ৩ জনকে জুমার নামাজ শেষে গুলশান আজাদ মসজিদে লিফলেট বিতরণকালে ও একজনকে গুলশান সেন্ট্রাল মসজিদে লিফলেট বিতরণকালে আটক করা হয়।

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

সাঈদীর মামলার আপিল শুনানি শুরু ২ মে

ঢাকা: জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি আগামী ২ মে শুরু হবে। সরকারপক্ষ ও আসামিপক্ষের করা পৃথক দু’টি আপিলের শুনানি একসঙ্গে শুরু হতে যাচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

কামারুজ্জামানের পক্ষে কথা বলায় গণপিটুনি

কালের কণ্ঠ, শেরপুর প্রতিনিধি
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের রায় ঘোষণার অপেক্ষায় থাকা জামায়াত নেতা কামারুজ্জামানের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক কাজী। বুধবার সকালে শেরপুরের নকলার কাচারি মোড়ে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার কাজী মাওলানা হান্নান মিয়াকে আহত অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি নকলা উপজেলার কায়দা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন।