শেরপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শেরপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ এপ্রিল, ২০১৩

শেরপুরে ওলামা দল ও শিবিরের সভাপতি গ্রেপ্তার

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শনিবার দুপুরে বিএনপি ও জামায়াতের অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।
তাঁরা হলেন শেরপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আব্বাস উদ্দিন (৫০) ও শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা শিবিরের সভাপতি মমিনুল ইসলাম (২২)।

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৩

কামারুজ্জামানের পক্ষে কথা বলায় গণপিটুনি

কালের কণ্ঠ, শেরপুর প্রতিনিধি
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের রায় ঘোষণার অপেক্ষায় থাকা জামায়াত নেতা কামারুজ্জামানের পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক কাজী। বুধবার সকালে শেরপুরের নকলার কাচারি মোড়ে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার কাজী মাওলানা হান্নান মিয়াকে আহত অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি নকলা উপজেলার কায়দা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন।

মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

আপনি নাস্তিক বলার কে: কৃষিমন্ত্রী

হেফাজতে ইসলামের নেতা শাহ আহমদ শফীর উদ্দেশে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমি চার কালেমা পড়েছি। চার কালেমা যাঁরা বিশ্বাস করেন, তাঁদের আপনি নাস্তিক বলার কে?’
৬ এপ্রিল হেফাজতের সমাবেশে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের ওই নেতা নাস্তিক বলায় মতিয়া চৌধুরী এ প্রশ্ন রাখেন। আজ মঙ্গলবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদ চত্বরে গরিব ও দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করছিলেন তিনি। আজ উপজেলার ছয়টি ইউনিয়নের ছয় হাজার দরিদ্র ব্যক্তির মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়।

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

জামায়াতের নৃশংসতা সাতক্ষীরা গেলেন ১৪ দলের নেতারা

সমকাল । সাতক্ষীরা প্রতিনিধি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়ে রাজনীতি করার সুযোগ করে দেন। আজ তার স্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সেই যুদ্ধাপরাধীদের বাঁচাতে মাঠে নেমেছেন।
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের নৃশংসতার প্রতিবাদে সাতক্ষীরা সিটি কলেজ মাঠে গতকাল বুধবার ১৪ দল আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

রবিবার, ১৭ মার্চ, ২০১৩

শেরপুরে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শেরপুরে হরতালের সমর্থনে মিছিল থেকে ভাঙচুর চালিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।


শনিবার রাতে সদর থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াদ হোসেন।

এদিকে এ ঘটনায় গ্রেপ্তার এক ছাত্রদল নেতাকে রোববার কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩

জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি সোহাগপুরবাসীর

শেরপুর প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবা পল্লীতে গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে।

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি বৃহস্পতিবার বিকালে স্থানীয় শহীদ বেদিতে এ সমাবেশের আয়োজন করে। সোহাগপুরের স্বামীহারা বিধবা, শহীদ পরিবারের সদস্য, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।