যশোর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
যশোর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৩

হেফাজতের ১৩ দফা প্রত্যাখ্যান করে যশোরে সমাবেশ

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি প্রত্যাখ্যান করে গতকাল বুধবার বিকেলে যশোর শহরের চিত্রার মোড়ে গণজাগরণ মঞ্চে সমাবেশ করেছে সচেতন নারী সমাজ। মহিলা পরিষদ নেত্রী তন্দ্রা ভট্টাচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যশোরের পৌর কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গমেজ, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, ধারার নির্বাহী পরিচালক লিপিকা দাস গুপ্তা, সাংস্কৃতিক সংগঠন শেকড়ের সাধারণ সম্পাদক রওশন আরা রাশু, নারী নেত্রী গীতা হালদার প্রমুখ।

রবিবার, ১৭ মার্চ, ২০১৩

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নির্মূলে শপথ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যশোর: যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন যশোরের গণজাগরণ মঞ্চের কর্মীরা।

শনিবার সন্ধ্যায় শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে গণজাগরণ মঞ্চের উদ্যোগে সমাবেশের আগে এ শপথ বাক্য পাঠ করেন সবাই।