রাঙামাটি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাঙামাটি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

মিছিলটি বিএনপির, স্লোগান জামায়াতের

রাঙামাটি প্রতিনিধি
মঙ্গলবার সকাল ১১টা। রাঙামাটি শহরের বনরূপা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা। মিছিলের সামনে ছিল বিএনপির ব্যানার। এর নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুবদলের কেন্দ্রীয় নেতা জীবক চাকমা, জেলা ছাত্রদলের নেতা সাইফুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কিন্তু হঠাৎ মিছিল থেকে স্লোগান ওঠে- 'নারায়ে তকবির...আল্লাহু আকবর, গোলাম আযমের মুক্তি চাই, সাঈদীর মুক্তি চাই, নিজামীর মুক্তি চাই...।' আকস্মিক এ স্লোগানে হতবিহ্বল হয়ে পড়ে মিছিলে অংশ নেওয়া বিএনপির নেতা-কর্মীরা। পথচারীরাও অবাক বিস্ময়ে তাকিয়ে ছিল মিছিলের দিকে।