এম.আব্দুল্লাহ আল মামুন খান
ময়মনসিংহ: শাহবাগ প্রজন্ম চত্বরের ব্লগারদের ‘নাস্তিক’
আখ্যা দিয়ে তাদের শাস্তির দাবিতে প্রথমে আন্দোলনে নামলেও দিন দিন স্বরূপ
পাল্টাতে শুরু করেছে হেফাজতে ইসলামের।
তাদের ১৩ দফা আন্দোলনের সঙ্গে বর্তমানে নতুন করে যোগ হয়েছে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির প্রসঙ্গটি। পাশাপাশি দলটির জামায়াত ঘনিষ্ঠতা ও সরকার বিদ্বেষী মনোভাব প্রকাশ্যে আসায় হেফাজতে ইসলামের স্বরূপ উন্মোচিত হয়েছে সাধারণ মানুষের কাছে।