ছবি সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছবি সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

তথ্য সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ

আজ ২০ এপ্রিল ২০১৩ খৃঃ শনিবার বিকেল সাড়ে ৩টায় গণজাগরণ মঞ্চ, গাজীপুর আয়োজিত তথ্য সন্ত্রাস প্রতিরোধ সমাবেশে আগত অতিথিবৃন্দ।

তথ্য সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ

আজ ২০ এপ্রিল ২০১৩ খৃঃ শনিবার বিকেল সাড়ে ৩টায় গণজাগরণ মঞ্চ, গাজীপুর আয়োজিত তথ্য সন্ত্রাস প্রতিরোধ সমাবেশে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ, গাজীপুরে সংগঠক অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল।

তথ্য সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ

আজ ২০ এপ্রিল ২০১৩ খৃঃ শনিবার বিকেল সাড়ে ৩টায় গণজাগরণ মঞ্চ, গাজীপুর আয়োজিত তথ্য সন্ত্রাস প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি সাবান মাহমুদ।

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

নারীর প্রতি 'অবমাননাকর' গল্প লেখা ও প্রকাশের প্রতিবাদ

নারীর প্রতি 'অবমাননাকর' গল্প লেখা ও প্রকাশের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীতে মানবন্ধন করে বিভিন্ন নারী সংগঠন

যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চ

শাহবাগের অগ্নিস্ফুলিঙ্গ আজ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে ... প্রাণের টানে, অস্বিত্বের বন্ধনে আজ যুক্তরাজ্য প্রবাসী বাঙ্গালিরা । জয় আমাদের হবেই - জয় বাংলা

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৩

সিলেট গণজাগরণ মঞ্চ শহরে বিক্ষোভ মিছিল

জামায়াত-শিবির নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে গতকাল সিলেট গণজাগরণ মঞ্চ শহরে বিক্ষোভ মিছিল বের করে।

বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

জ্যাকসন হাইটস যেন এক টুকরো শাহবাগ

নিউইয়র্কের জ্যাকসন হাইটস যেন এক টুকরো শাহবাগ। এখানে প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরা। যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবিতে ঢাকার শাহবাগের স্বতঃস্ফুর্ত সমাবেশের প্রতি সংহতি প্রকাশ করে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সমাবেশ করেছে একাত্তুরের চেতনায় বিশ্বাসী বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সাহিত্য-সংস্কৃতির সাথে জড়িত সকল প্রজন্মের প্রতিনিধিরা।

সোমবার, ১৮ মার্চ, ২০১৩

বনে যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত নিষিদ্ধের দাবি

কনকনে শীত৷ তার তোয়াক্কা না করেই গত ১৯শে ফেব্রুয়ারি জার্মানির বন শহরে জাতিসংঘের কার্যালয়ের সামনে সমবেত তাঁরা৷ তাঁদের কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, অধ্যাপক, ছাত্র, কেউবা হোটেল-রেস্তোরাঁয় কাজ ফেলে আসা বাংলাদেশি৷ বন শহরের নানা প্রান্ত থেকে তাঁরা ছুটে এসেছেন সারা বিশ্বে একটা দাবিকে ছড়িয়ে দিতে, ‘‘একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই৷''

কোলোন ক্যাথিড্রালের সামনে শাহবাগ সমাবেশ

জার্মানির অন্যান্য শহরের মতো বন শহরের কাছেই কোলোনে গত ১৬ই ফেব্রুয়ারি বেলা তিনটেয় সমবেত হন সেই বাঙালিরা, যাদের মন রাজীবের হত্যাকাণ্ডে ক্ষুব্ধ, ভারাক্রান্ত, কিন্তু কণ্ঠে শাহবাগের সোচ্চার দাবি৷ সংগঠকদের মধ্যে অন্যতম, কোলোন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সেস'র আইটিটি প্রতিষ্ঠানের গবেষক এবিএম ফিরোজ বলেন, রাজীবের হত্যাকাণ্ড তাঁদের আরো অনুপ্রাণিত করেছে৷

মিউনিখে প্রতিবাদ

গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে বসবাসরত বাংলাদেশিরা ম্যুনশনার ফ্রাইহাইটে সমবেত হন৷ উদ্দেশ্য শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ৷ এসময় তাঁরা রাজাকারদের মৃত্যুদণ্ড এবং জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানান৷

রতিবাদ ম্যোনশেনগ্লাডবাখে

জার্মানির ম্যোনশেনগ্লাডবাখ শহরে ১৩ই ফেব্রুয়ারি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন একদল বাংলাদেশি শিক্ষার্থী৷ এই সমাবেশ থেকে কাদের মোল্লা এবং অন্যান্য যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড প্রদানের দাবি জানানো হয়েছে৷

এসেন ক্যাম্পাসে প্রতিবাদ

জার্মানিতে বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা দেড় হাজারের মতো৷ বিদায়ী রাষ্ট্রদূত মসূদ মান্নান জানিয়েছেন এই তথ্য৷ এই শিক্ষার্থীরা ছড়িয়ে আছেন বিভিন্ন শহরে৷ গত ১০ই ফেব্রুয়ারি ডুইসবুর্গ-এসেন বিশ্ববিদ্যালয়ের এসেন ক্যাম্পাসে একটি সমাবেশের আয়োজন করে শিক্ষার্থী, পেশাজীবীরা৷

তাস্কেগী ইউনিভার্সিটির বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতিবাদ

৭১ এ এ দেশের তরুনেরা যুদ্ধ করে এ দেশের স্বাধীনতা এনেছিল কিন্তু আমরা হারিয়েছি ৩০ লক্ষ স্বজন আর ২ লক্ষ মা বোনের ইজ্জত। সেদিন যারা হত্যা, ধর্ষণ, লুণ্ঠনে মেতে উঠেছিল আমরা আজও তাদের বিচার করতে পারিনি। আজ তাদের বিচারের দাবিতে জেগে উঠেছে তরুন প্রজন্ম। ৭১ এ তরুনেরা এ দেশের স্বাধীনতা এনেছিল ২০১৩ তে আমরা এ দেশকে রাজাকার মুক্ত করব। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রজন্ম চত্বরে যে আন্দোলন ঘরে উঠেছে আমরা সুদূর কানাডার ছোট্ট শহর সাসকাটুন থেকে তার সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরাও তাদের সাথে শপথ নিচ্ছি এ দেশকে রাজাকার মুক্ত করার।
৮ ফেব্রুয়ারি ২০১৩

ইউনিভার্সিটি অব স্যাস্কাচুয়ান-এ বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতিবাদ

Protest Against War Criminals of 1971 - Bangladesh Student Association - Tuskegee University.
১১ ফেব্রুয়ারি ২০১৩

টেক্সাস আর্লিংটন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিবাদ

Bangladeshi students at UTArlington, Texas showing solidarity with 2013 Shahbag Protest, to protest for death penalty for all the '71 War criminals.
শাহবাগে চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবি নিয়ে টেক্সাস আর্লিংটন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিবাদ পালন।
৬ ফেব্রুয়ারি ২০১৩

সিরাকিউস ইউনিভার্সিটি ও আপস্টেট মেডিকেল ইউনিভার্সিটির বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতিবাদ

Bangladeshi Studenst residing in Syracuse, NY, USA demand execution for war criminal of Bangladesh liberation war in 1971. The salute Shahbag protest
ফেব্রুয়ারি ১০, ২০১৩

ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতিবাদ

Students of University of South Carolina showing solidarity with 2013 Shahbag Protest

ইউনিভার্সিটি অব রেজাইনা (কানাডা) এর বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতিবাদ

কানাডার হীমাঙ্কের নিচের ঠান্ডা, তুষারপাত, অফিস, ক্লাস, পরীক্ষা সবকিছু উপেক্ষা করে রাজাকারদের ফাঁসির দাবীতে আমরা দাঁড়িয়েছি দেশের জন্য।

সত্যিই আমরা পাঁচ থেকে পঞ্চাশ হয়েছি এখন!!

ইউনিভার্সিটি অব রেজাইনা (কানাডা) এবং রেজাইনার সকল বাংলাদেশিদের পক্ষ থেকে রেজাইনা ডাউন টাউন, পার্লামেন্ট বিল্ডিং এবং ইউনিভার্সিটিতে মানবন্ধন শেষ করে ফিরলাম মাত্র। এখানে এত অল্প সংখ্যক বাংলাদেশিদের মধ্য থেকে এতজন যে সত্যিই এসে হাজির হবে এটা ছিল আমরা আয়োজকদের ভাবনারও বাইরে!

শাহবাগের বিপ্লব দীর্ঘজীবি হোক।
জয় বাংলা!!
ফেব্রুয়ারি ১৩, ২০১৩, ১০:৫৭:৩৩

ইউনিভার্সিটি অব ট্রমসো, নরওয়ে-এ বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতিবাদ

Protest against war criminals from World´s Northern most University - University of Tromsø, Norway.
১৪ ফেব্রুয়ারি ২০১৩