অস্ট্রিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অস্ট্রিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

নির্মূল কমিটির সমাবেশে হামলার প্রতিবাদে অস্ট্রিয়ায় সমাবেশ

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ৬ এপ্রিল ঢাকায় মহাখালীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সমাবেশে হামলার প্রতিবাদে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার কাগরানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ এপ্রিল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি অস্ট্রিয়ার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, মানবাধিকার কর্মী, লেখক ও সাংবাদিক এম নজরুল ইসলাম এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম সওকত আলী। বক্তব্য রাখেন, সহ-সভাপতি আকতার হোসেন ও আনিসুল হক।