মাদারীপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাদারীপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৮ মার্চ, ২০১৩

জামায়াত ও মুসলিম লীগ পাকিস্তান আমলে বঙ্গবন্ধুকে নাস্তিক বলত

সমকাল, মাদারীপুর প্রতিনিধি
বিরোধদলীয় নেতা খালেদা জিয়া মানিকগঞ্জের জনসভায় আওয়ামী লীগ ও বল্গগারদের নাস্তিক বলায় এর সমালোচনা করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান রোববার সকালে মাদারীপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানান, অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মানুষজন নাস্তিক ও গণহত্যার সংজ্ঞা বিষয়ে অনেক কিছুই বলতে পারে। অথচ দেশের ওলামা-মাশায়েখরা নাস্তিকের সংজ্ঞা পরিষ্কারভাবে বলেছে। আর শাহবাগ চত্বরের তরুণ প্রজন্মের ভয়েই বিএনপি-জামায়াত তাদের নাস্তিক বানানোর চেষ্টা চালাচ্ছে।