রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ থেকে ॥ তবলীগ জামাতপন্থীদের আধিপত্য
বিস্তার ও মসজিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং জামায়াত-শিবির সমর্থকদের কৌশলগত
উস্কানিকে কেন্দ্র করে বুধবার রাতে হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় সুন্নী
ও তবলীগ জামাতের লোকজনের মধ্যে সশস্ত্র সংঘর্ষ এবং পুলিশের টিয়ারশেল
নিক্ষেপ, গুলিবর্ষণের ঘটনায় আহত হয়েছে দেড় শতাধিক লোক। এদিকে ঘটনার পর
থেকে শহরজুড়ে উভয়পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও
নতুন করে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা রোধে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে
নিয়ে জেলা ও পুলিশ প্রশাসন সমঝোতা উদ্যোগ গ্রহণের পাশাপাশি আইন প্রয়োগকারী
সংস্থার সদস্যদের রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়।