কক্সবাজার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কক্সবাজার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

কুতুবদিয়ায় জামায়াত নেতার নামে স্কুলের নাম প্রস্তাব বাতিল দাবি

কক্সবাজার জেলার কুতুবদিয়ায় গোপনে স্থানীয় জামায়াত আমিরের পিতার নামে প্রাথমিক বিদ্যালয়ের নামকরণের প্রস্তাব প্রেরণকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে এলাকাবাসী। খবর পেয়ে ব্যক্তি বিশেষের নাম বাদ দিয়ে পাড়ার নামে ওই স্কুলের নামকরণের জন্য স্থানীয় চার দানবীর ব্যক্তি জমিদান করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন এমপির নির্দেশে ১৫০০টি প্রথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের ডাইরেক্টর সিরাজুল ইসলাম শুক্রবার সরেজমিন পরিদর্শনে এসে জামায়াত নেতার পিতা শরীফ-সালাম সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে নামকরণের সত্যতা পেয়েছেন।

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

হেফাজতে ইসলাম জামায়াত-শিবিরের চেয়েও ভয়ংকর

কক্সবাজারঃ হেফাজতে ইসলাম জামায়াত-শিবিরের চেয়েও ভয়ংকর বলে মন্তব্য করেছেন কক্সবাজারের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতারা। গতকাল সোমবার সকালে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এমন মন্তব্য করেন।

শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩

পেকুয়া-কুতুবদিয়ার সেই দুই ওসি বদলি

সমকাল । পেকুয়া-কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
জামায়াত-শিবিরের সাম্প্রতিক সহিংসতায় বিতর্কিত ভূমিকা রাখায় কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়া থানার ওসিকে বদলি করা হয়েছে। বুধবার রাতে পুলিশের অপরাধ বিভাগে তাদের বদলি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে প্রত্যন্ত এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আনন্দ-উল্লাস এবং মিষ্টি বিতরণ করেছেন।
বদলির সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্তি পুলিশ সুপার বাবুল আকতার। তিনি বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে কুতুবদিয়া থানার ওসি মো. আবুল হাসেম ও পেকুয়া থানার ওসি আনোয়ার হোসেনকে বদলি করা হয়।