সাতক্ষীরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাতক্ষীরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩

সাতক্ষীরায় গণজাগরণ মঞ্চের প্রতিনিধি সম্মেলন- রাজাকারমুক্ত দেশ গড়ার শপথ

সাতক্ষীরা ॥ তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় রাজামুক্ত দেশ গড়ার দৃপ্ত শপথ উচ্চারণের মধ্য দিয়ে সাতক্ষীরায় গণজাগরণ মঞ্চের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন গণজাগরণ মঞ্চের সাতক্ষীরা আহ্বায়ক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

সাতক্ষীরায় শিবির ক্যাডার গ্রেফতার

সাতক্ষীরা: হরতাল চলাকালে ১৪৪ ধারা ভঙ্গ করে যৌথবাহিনীর উপর হামলা, সরকারি গাছ কেটে সড়ক অবরোধ ও পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় শিবির ক্যাডার মামুন বিল্লাহকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টায় তাকে জেলার কালীগঞ্জ উপজেলার নলতা বাজার থেকে গ্রেফতার করা হয়।

মামুন বিল্লাহ উপজেলার ইন্দ্রনগর গ্রামের জামায়াত নেতা মওলানা আকবর হোসাইনের ছেলে।

রবিবার, ৭ এপ্রিল, ২০১৩

নারী সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেস ক্লাবের আয়োজনে নারী সাংবাদিকসহ সব সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেস ক্লাব থেকে মিছিলটি শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রেস ক্লাব মিলনায়তনে সমাবেশে মিলিত হয়।

শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ইন্টারনেটে প্রচার, সাতক্ষীরায় জামায়াত কর্মী গ্রেফতার

সাতক্ষীরা ॥ প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ বিশেষ কয়েকজনের বিকৃত ছবি মোবাইলে ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে পুলিশ এক জামায়ত কর্মীকে গ্রেফতার করেছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাঁশতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম নূর ইসলাম মোড়ল ওরফে মিলন (২৭)। সে কালীগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের কাশেম মোল্লার ছেলে।

শনিবার, ২৩ মার্চ, ২০১৩

জামায়াতের সহিংসতা রোধে নাগরিক ঐক্য দরকার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাতক্ষীরা: জামায়াত-শিবিরের সহিংসতা প্রতিরোধে নাগরিক ঐক্যের দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ।

তিনি বলেন, “প্রস্তুতি থাকলে জামায়াত-শিবিরের তাণ্ডব কমিয়ে আনা সম্ভব হতো। জামায়াত-শিবির রাষ্ট্রের ওপর হামলা চালাচ্ছে। যে দল রাষ্ট্রের ওপর হামলা চালায় তাদের দল করার অধিকার নেই। একই সঙ্গে তাদের অর্থ যোগান কিভাবে, কোথায় থেকে আসছে তা বের করে ব্যবস্থা নিতে হবে।”

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

জামায়াতের নৃশংসতা সাতক্ষীরা গেলেন ১৪ দলের নেতারা

সমকাল । সাতক্ষীরা প্রতিনিধি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়ে রাজনীতি করার সুযোগ করে দেন। আজ তার স্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সেই যুদ্ধাপরাধীদের বাঁচাতে মাঠে নেমেছেন।
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের নৃশংসতার প্রতিবাদে সাতক্ষীরা সিটি কলেজ মাঠে গতকাল বুধবার ১৪ দল আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

বুধবার, ২০ মার্চ, ২০১৩

সাতক্ষীরায় মামুন হত্যা মামলার আসামি শিবির কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় ছাত্রলীগের সাবেক নেতা ও সিটি কলেজের প্রভাষক এ বি এম মামুন হত্যা মামলার অন্যতম আসামি শিবির কর্মী আতিয়ার রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরতলির ধলিহর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার, ১৮ মার্চ, ২০১৩

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান সাতক্ষীরায় নিহত মামুনের স্ত্রী

প্রথম আলো | নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৮-০৩-২০১৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান সাতক্ষীরায় জামায়াত-শিবিরের হামলায় নিহত মামুন হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। আজ সোমবার রাজধানীর তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে নাগরিক প্রতিনিধিদলের সংবাদ সম্মেলনে তিনি তাঁর এই ইচ্ছার কথা জানান।
নিহত মামুন সাতক্ষীরা সিটি কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। জান্নাতুল ফেরদৌসের ভাষ্য, ওই ঘটনার পর থেকে তিনি হুমকিতে আছেন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে জানাতে চান।

রবিবার, ১৭ মার্চ, ২০১৩

জামায়াত একাত্তরের বীভৎসতা চালিয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সাতক্ষীরাঃ জামায়াতে ইসলামী ঠিক একাত্তরের বীভৎসতার পুনরাবৃত্তি ঘটিয়েছে বলে দাবি করেছেন নাগরিক প্রতিনিধি দলের সদস্যরা।

শনিবার সাতক্ষীরায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তারা প্রেসক্লাবে সাংবাদিকদের একথা বলেন।