রংপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রংপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

ব্লগারদের মুক্তির দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সমাবেশ

শাহবাগ গণজাগরণ মঞ্চের সমর্থক ব্লগারদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে এ দাবিতে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী, প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন রণন ও গুণগুণের কর্মীরাও মিছিলে অংশ নেন।

সোমবার, ২৫ মার্চ, ২০১৩

রংপুরে শান্তির সমাবেশে জামায়াত-শিবির প্রতিরোধের ডাক

রংপুর ॥ যারা দেশে গৃহযুদ্ধ শুরু করার ঘোষণা দেয়, যারা চলন্ত বাস- ট্রেনে অগ্নিসংযোগ করে মানুষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্যদের পুড়িয়ে এবং পিটিয়ে হত্যা করে, যারা দীর্ঘদিনের সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে সংখ্যালঘুদের মন্দির ও বাড়ি ঘর জ্বালিয়ে তাদের ভিটেমাটি ছাড়া করে সেসব নরঘাতক পিশাচ সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন রংপুর মহানগর সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

বুধবার, ২০ মার্চ, ২০১৩

পাঁচ স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-মন্দিরে হামলা, ভাঙচুর

প্রথম আলো ডেস্ক | তারিখ: ২০-০৩-২০১৩
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর দুর্বৃত্তদের হামলা অব্যাহত রয়েছে। গত সোমবার রাতে খুলনার দৌলতপুর, রংপুরের পীরগাছা, শেরপুর, নেত্রকোনা ও গাজীপুরে সংখ্যালঘু মানুষ আক্রান্ত হয়েছে। এসব স্থানে অন্তত ১৫টি বাড়িঘর, চারটি মন্দির হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: এলাকাবাসী জানান, শতাধিক দুষ্কৃতকারী সোমবার রাতে খুলনার দৌলতপুরের পাবলা বণিকপাড়ায় দুটি মন্দিরে এবং স্থানীয় হিন্দুদের অসংখ্য বাড়িঘরে হামলা চালায়। লাঠিসোঁটা, রামদা, ইটসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত এসব যুবক প্রথমে রাত আটটার দিকে পাবলা সর্বজনীন কালীমন্দিরের সামনে ককটেল ফাটিয়ে মন্দিরের ফটক, টাইলস ও কাচ ভাঙচুর করে। পরে তারা তিনটি দলে বিভক্ত হয়ে বণিকপাড়ার হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। পরে তারা পাশের গাছতলা মন্দিরের সামনে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

সোমবার, ১৮ মার্চ, ২০১৩

রংপুরে শিবিরের ১৩ নেতাকর্মী আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রংপুর: গোপন বৈঠক করার সময় নগরীর কলেজ পাড়ার তৃণা ছাত্রবাসে অভিযান চালিয়ে শিবিরের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এসময় সেখান থেকে ২টি তাজা ককটেল, ২ লিটার পেট্রোল, হকি স্টিক, লোহার রড, ধারালো অস্ত্র এবং জেহাদি বই উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।

রবিবার, ১৭ মার্চ, ২০১৩

জামায়াতের নাশকতার মাসুল গুনছে রংপুর বিভাগের যাত্রীরা

কালেরকণ্ঠ, সৈয়দপুর প্রতিনিধি
সৈয়দপুর-ঢাকা রেলপথে (রুট) চলাচলকারী একমাত্র বিলাসবহুল আন্তনগর 'নীলসাগর এক্সপ্রেস' ট্রেন থেকে শীতাতপ নিয়ন্ত্রিত কম্পার্টমেন্ট (এসি বার্থ) প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সর্বশেষ গতকাল শনিবার পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত কম্পার্টমেন্টটি নীলসাগর ট্রেনে সংযুক্ত ছিল। আজ রবিবার ট্রেনটি থেকে ওই কম্পার্টমেন্ট প্রত্যাহার করে নেওয়া হবে।