শহীদ রুমী স্কোয়াড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শহীদ রুমী স্কোয়াড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৩

অবরোধ সফল করতে সদরঘাটে থাকবে রুমি স্কোয়াড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চকে প্রতিরোধের উদ্দেশে গণজাগরণ মঞ্চের টানা ২২ ঘণ্টা দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথ অবরোধের আহ্বানে একাত্মতা প্রকাশ করছে শহীদ রুমী স্কোয়াড।

গণজাগরণ মঞ্চের সঙ্গে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এসময়ে সম্মিলিতভাবে সদরঘাটে অবস্থান করবেন তারা।

রবিবার, ৩১ মার্চ, ২০১৩

শহীদ রুমী স্কোয়াডের সঙ্গে গণজাগরণ সংস্কৃতি মঞ্চ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
জামাত-শিবিরের রাজনীতি বন্ধ এবং তাদেরকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে আমরণ অনশনরত ‘শহীদ রুমী স্কোয়াড’ এর সঙ্গে সংহতি জানিয়েছে এবং এতে অংশ নিচ্ছে ‘গণজাগরণ সংস্কৃতি মঞ্চ’। পাশাপাশি ২৯ মার্চ রাত ১২ টা থেকে এর সদস্যরাও ‘শহীদ রুমী স্কোয়াড’-এর কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

রুমী স্কোয়াডের ঘোষণা: বিজয় না হয় মৃত্যু | অনশনকারীদের পাঁচজন সংকটাপন্ন, হাসপাতালে

গণজাগরণ সংবাদ
বিজয়, না হয় মৃত্যু—এ ঘোষণা দেওয়ার মাত্র দুই ঘণ্টা পর গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলো রুমী স্কোয়াডের সমন্বয়ক সাদাত হাসানসহ অনশ]নকারীদের তিনজনকে। অন্যরা হলেন রুবাইয়াত দীপ ও মোহাম্মদ আলিফ প্রধান। এর মাত্র ১৫ মিনিট পরই হাসপাতালে নেওয়া হলো অনশনের সূত্রপাতকারী আরও দুজন মেহেদী হাসান ও শুভ্র মাহমুদকে।

শনিবার, ৩০ মার্চ, ২০১৩

শহীদ রুমী স্কোয়াডের সঙ্গে অনশনে আরও ২৫ জন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরে শহীদ রুমী স্কোয়াডের আমরণ অনশনের সঙ্গে সংহতি জানিয়ে ২৪ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছে আরও ২৫টি সংগঠন। শুক্রবার রাত ১২টায় শুরু হয়েছে সংগঠনগুলোর ২৫ প্রতিনিধির এ প্রতীকী অনশন, চলবে শনিবার রাত ১২টা পর্যন্ত। এছাড়া শনিবার দেশের সকল স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে কালোব্যাজ ধারণ করে এক ঘন্টার জন্য প্রতীকী অনশন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে শহীদ রুমী স্কোয়াডের পক্ষ থেকে।

ভিড় এখন শহীদ রুমী স্কোয়াড ঘিরে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: স্বাধীনতা বিরোধী ঘাতক জামায়াত-শিবির নিষিদ্ধ ঘোষণার দাবিতে ২৬ মার্চ মঙ্গলবার রাত থেকে শহীদ রুমী স্কোয়াড চালিয়ে যাচ্ছে আমরণ অনশন।
শুক্রবার শিক্ষাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. জাফর ইকবাল শুক্রবার শহীদ রুমী স্কোয়াডের অনশনস্থলে এসে তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন।
এছাড়া অনশন কর্মসূচিতে যোগ দেওয়া মানুষের সংখ্যাও এখন বৃদ্ধি পেতে শুরু করেছে।

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

গণঅনশন ছড়িয়ে দেওয়ার আহ্বান রুমী স্কোয়াডের

ঢাকা: শুক্রবার থেকে গণঅনশন কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ‘শহীদ রুমী স্কোয়াড’-এর অনশনরত সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী শাহবাগ গণজাগরণ চত্বরের জাতীয় জাদুঘরের সামনে অনশন কর্মসূচিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণজাগরণ মঞ্চের আলটিমেটাম পেরিয়ে যাওয়ার পরও জামায়াত-শিবির নিষিদ্ধ না করায় তারা এই আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

গণজাগরণ মঞ্চ | ভিন্নমত আছে বিরোধ নেই

প্রথমআলো | নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৮-০৩-২০১৩
হীদ রুমী স্কোয়াডের আমরণ অনশনকারী নয়জন আন্দোলনের আমেজ ধরে রেখেছেন। বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বিশ্ববিদ্যালয়পড়ুয়া এই ছাত্রদের কর্মসূচির প্রতি সমর্থন জানাচ্ছেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনশনকারীদের পক্ষে আয়োজিত সংহতি সমাবেশে ব্যাংকার ফাহমি সুলতানার মতো অনেকেই বললেন, ‘ওদের মধ্যেই শহীদ রুমীর প্রতিচ্ছবি দেখছি। যারা দেশের জন্য জীবন বাজি রাখতে জানে।’

বুধবার, ২৭ মার্চ, ২০১৩

জামায়াত নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে শহীদ রুমী স্কোয়াড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন গণজাগরণ মঞ্চে আন্দোলনকারী সংগঠন শহীদ রুমী স্কোয়াডের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে গণজাগরণ মঞ্চে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণার পর রাত সাড়ে ১০টার দিকে গণজাগরণ মঞ্চের পাশে জাতীয় যাদুঘরের সামনে অনশনে বসেন এ সংগঠনটির ৭ নেতাকর্মী।

অনশনকারীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদাত হাসান নিলয়, মেহেদী হাসান শুভ্র, জয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আকাশ, ঢাকা কলেজের আনন্দ, রুবায়াৎ ও কর্মজীবী মানিক।