সিউল, ১২ ফেব্রুয়ারি- ঢাকার শাহবাগের গণজাগরণের সঙ্গে একাত্মতা ঘোষণা করে
প্রতিবাদ সমাবেশ করেছে দক্ষিণ কোরিয়া প্রবাসী বাঙালিরা। কাদের মোল্লাসহ
একাত্তরের জল্লাদদের ফাঁসির দাবিতে ১০ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকাল ৩
টায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের হেওউয়া বিশ্বকবির ভাস্কর্য ও
বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসী বাঙালিদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
হয়।
তীব্র শীত উপেক্ষা করে নগরীর বিশ্বকবির ভাস্কর্যের সামনে বেলা দুইটা থেকে
দলমত নির্বিশেষে ঘাতকদের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন, পোস্টার ও
প্ল্যাকার্ড নিয়ে বিপুল সংখ্যক বাঙালি উপস্থিত হন।
