নেত্রকোণা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নেত্রকোণা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

নেত্রকোনায় গণজাগরণ মঞ্চের পতাকা মিছিল

নেত্রকোনা: জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে গণজাগরণ মঞ্চের উদ্যোগে নেত্রকোনায় হরতাল বিরোধী পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ছোটবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।

বুধবার, ২০ মার্চ, ২০১৩

পাঁচ স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-মন্দিরে হামলা, ভাঙচুর

প্রথম আলো ডেস্ক | তারিখ: ২০-০৩-২০১৩
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর দুর্বৃত্তদের হামলা অব্যাহত রয়েছে। গত সোমবার রাতে খুলনার দৌলতপুর, রংপুরের পীরগাছা, শেরপুর, নেত্রকোনা ও গাজীপুরে সংখ্যালঘু মানুষ আক্রান্ত হয়েছে। এসব স্থানে অন্তত ১৫টি বাড়িঘর, চারটি মন্দির হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: এলাকাবাসী জানান, শতাধিক দুষ্কৃতকারী সোমবার রাতে খুলনার দৌলতপুরের পাবলা বণিকপাড়ায় দুটি মন্দিরে এবং স্থানীয় হিন্দুদের অসংখ্য বাড়িঘরে হামলা চালায়। লাঠিসোঁটা, রামদা, ইটসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত এসব যুবক প্রথমে রাত আটটার দিকে পাবলা সর্বজনীন কালীমন্দিরের সামনে ককটেল ফাটিয়ে মন্দিরের ফটক, টাইলস ও কাচ ভাঙচুর করে। পরে তারা তিনটি দলে বিভক্ত হয়ে বণিকপাড়ার হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। পরে তারা পাশের গাছতলা মন্দিরের সামনে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

শনিবার, ১৬ মার্চ, ২০১৩

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় সমাবেশ

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নেত্রকোণা গণজাগরণ মঞ্চের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার ছোটবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেয়।