নড়াইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নড়াইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৩০ মার্চ, ২০১৩

কৃষকদের পক্ষে রেখে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি | তারিখ: ৩০-০৩-২০১৩
কৃষকদের পক্ষে রেখে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব। এ জন্য সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে। শুধু মূল্য নির্ধারণ করলেই হবে না। যুদ্ধাপরাধীদের বিচার ভণ্ডুল করার জন্য বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াত-শিবির সশস্ত্র তাণ্ডব চালাচ্ছে। একে পরাহত করতে সব অসাম্প্রদায়িক বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে গণজাগরণ সৃষ্টি করতে হবে।