রাজশাহী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজশাহী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ এপ্রিল, ২০১৩

রাজশাহীতে তিন শিবিরকর্মী আটক, অস্ত্র উদ্ধার

রাজশাহী: রাজশাহী মহানগরীর বিনোদপুর মির্জাপুরের একটি ছাত্রাবাস থেকে বিভিন্ন ধরণের দেশিয় অস্ত্র, বস্তা ভর্তি কাগজ ও সাংগঠনিক বইসহ তিন শিবিরকর্মীকে আটক করেছে র‌্যাব ও পুলিশ।

আটককৃতরা হলেন মাজেদুর (২২), বাহারুল (২৩) ও সুজাত আলী (২২)। তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

মৌলবাদ রোখার প্রত্যয়ে রাজশাহীর মঙ্গল শোভাযাত্রা

রাজশাহী: পুরনো বছরের জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করতে বর্ণাঢ্য আয়োজনে নেচে-গেয়ে প্রাণের উচ্ছ্বাসে হাসি-আনন্দে নতুন বছরের মঙ্গলযাত্রায় শামিল হন রাজশাহীর বিভিন্ন স্তরের নারী, পুরুষ ও শিশু। সবার মধ্যেই ছিল সাম্প্রদায়িকতা, মৌলবাদকে রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয়।

বছরের প্রথম দিনে সবাই আরও একবার প্রকাশ করে তাদের আবহমান চেতনার কথা। এছাড়া শেকড়ের সন্ধানে নববর্ষকে বরণ করতে রাজশাহী মহানগরী জুড়ে চলছে উৎসবের আমেজ। বৈশাখের খরতাপ উপেক্ষা করে বর্ষবরণে মেতেছে সবাই।

বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আরইউজের বিক্ষোভ


রাজশাহী: রাজধানীতে হেফাজতে ইসলামের সমাবেশে নারী সাংবাদিক নাদিয়া শারমিনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজশাহীর সাংবাদিকরা। 

একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন বন্ধেরও দাবি জানানো হয়। মঙ্গলবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করেন সাংবাদিক নেতারা।

মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

হরতালের প্রতিবাদে রাজশাহীতে একাত্তর মঞ্চের লাঠি মিছিল

রাজশাহী: ১৮ দলের ডাকা হরতালের ৩৬ ঘণ্টার প্রতিবাদে ও আটক ব্লগারদের মুক্তির দাবিতে রাজশাহীতে লাঠি মিছিল ও সমাবেশ করেছে একাত্তর মঞ্চ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মহানগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে মিছিলটি বের হয়। মহানগরীর সোনাদীঘির মোড় ঘুরে মিছিলটি আলুপট্টিতে গিয়ে শেষ হয়।

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৩

রাজশাহী পুলিশ পেটানোর ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার

নাটোর: রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমকে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম নামে জামায়াতের এক নেতাকে বৃহষ্পতিবার দুপুরে গ্র্রেফতার করেছে নাটোর গোয়েন্দা শাখা পুলিশ ( ডিবি)।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম নাটোর সদর উপজেলার কাফরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ও পল্লী চিকিৎসক।

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩

‘চোখের সামনে পুলিশ মরবে, মানতে পারিনি’

ইসমাইল হোসেন ও জনাব আলী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজশাহী থেকে: হরতালের মধ্যে খুঁজতে বের হয়েছিলেন বুকের ধন, ছোট ছেলেকে। আকস্মিক ককটেল-বোমার শব্দে প্রকম্পিত চারদিক। জনশূন্য পিচঢালা রাজপথে রক্তাক্ত দেহ। তখনও রক্তক্ষরণ হচ্ছিল মাথা থেকে। সন্তানের কথা ভুলে রক্তাক্ত পুলিশ সদস্যকে উদ্ধারে এগিয়ে আসেন ঝর্ণা। বেঁচে যায় একটি জীবন।

বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

জামায়াত-শিবিরকে রুখতে এগিয়ে আসার আহ্বান আরএমপির

রাজশাহী: রাজশাহীতে জামায়াত-শিবিরের সন্ত্রাসী তৎপরতা রুখে দিতে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ(আরএমপি) কমিশনার এস এম মনির-উজ-জামান।

বুধবার বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শিবিরের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার, আটক ২৮

রাজশাহীঃ রাজশাহী নগরের সপুরা এলাকায় শিবিরের আস্তানা থেকে গতকাল মঙ্গলবার গভীর রাতে ১৯টি চাইনিজ কুড়ালসহ একটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এই যৌথ অভিযানে জিহাদি বইসহ অন্যান্য জিনিসও উদ্ধার করা হয়।

রবিবার, ২৪ মার্চ, ২০১৩

শিবিরকে প্রশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত মেস মালিকদের

প্রথম আলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা | তারিখ: ২৪-০৩-২০১৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকাগুলোর ছাত্রাবাসে শিবিরের কোনো কর্মীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিনোদপুরের বৃহত্তর মেস মালিক সমিতি। গত শুক্রবার প্রথম আলোয় ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে সংগঠিত হচ্ছে শিবির’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ওই দিন সন্ধ্যায় মেস মালিক সমিতি জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়।

বুধবার, ২০ মার্চ, ২০১৩

আতঙ্কের জনপদ রাজশাহী । আড়াই মাসে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ৩২টি সংঘর্ষ

প্রথমআলো | আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী | তারিখ: ২০-০৩-২০১৩
সকাল সাড়ে ছয়টা। রাজশাহী নগরের নিউমার্কেট এলাকা থেকে অলকার মোড়ের দিকে আসছিলেন একজন মোটরসাইকেল আরোহী। পেছনে ছোট বোন। তার কাঁধে বইয়ের ব্যাগ। এমন সময় গুলির শব্দ। দিশেহারা হয়ে পড়লেন চালক। কোন দিকে পালাবেন? একজন রিকশাওয়ালা বললেন, বাজারের দিকে গোলাগুলি হচ্ছে। চালক দ্রুত মোটরসাইকেল ঘুরিয়ে নগরের বেলদার পাড়ার দিকে ছুটলেন। একটু পরে ওই দিক থেকেও গুলির শব্দ আসতে লাগল। পরে তিনি কোন দিকে গেলেন, জানা যায়নি।
গতকাল মঙ্গলবার নগরের অলকার মোড় এলাকার দৃশ্য ছিল এটি।

সোমবার, ১৮ মার্চ, ২০১৩

বিনোদপুরে ছাত্রাবাস থেকে শিবিরের বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুরে শিবির নিয়ন্ত্রিত মহানন্দা ছাত্রাবাসে পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বই, নথি, ক্যাসেট, সিডিসহ বিশ্ববিদ্যালয় ও মহানগরীর বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীদের তালিকা উদ্ধার করেছে।

সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী জোনের পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান  নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্যরা এ তল্লাশি অভিযান চালায়।

রাজশাহীতে আ'লীগ নেতার পায়ের রগ কেটে দিল শিবির

সমকাল, রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর বিনোদপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে তার পায়ের রগ কেটে দিয়েছে শিবির ক্যাডাররা। এ ছাড়া দু'জনকে কুপিয়ে জখম করেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার সময় শিবির ক্যাডাররা ককটেলের বিস্টেম্ফারণ ঘটায়। শিবির ক্যাডাররা নগরীর ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের ওপর হামলা চালিয়ে তার পায়ের রগ কেটে দেয়। এ সময় কুপিয়ে আহত করা হয় ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রুহুল আমিন ও আওয়ামী লীগ কর্মী মাইনুলকে। রাতে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার, ১৭ মার্চ, ২০১৩

রাজশাহীতে বোমা বিস্ফোরণ, আটক ৬

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
রাজশাহী মহানগরীতে রোববার রাতে হাতবোমা বিস্ফোরণ এবং গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থকরা।

একই রাতে নগরীর একটি ছাত্রাবাস থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।

এদিকে মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

রাবি হল শাখা শিবিরের সভাপতিসহ আটক ৫

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রশিবিরের সভাপতিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মির্জাপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।