দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দরে শিবিরের স্থানীয় নেতা ও একটি মামলার আসামি নাজমুল ইসলামকে গ্রেপ্তারের জের ধরে গতকাল বৃহস্পতিবার জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করে চিরিরবন্দর থানার পুলিশ। এ সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করে জামায়াত-শিবিরের নেতা-কর্মী। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে সাত রাউন্ড টিয়ার গ্যাসের শেল ও প্রায় ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।