মালয়েশিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মালয়েশিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৮ মার্চ, ২০১৩

কুয়ালালামপুরে আর এক শাহবাগ

শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে মালয়েশিয়া প্রবাসী ছাত্র-জনতা। সোমবার স্থানীয় সময় বেলা ৩টায় লাগাতার কর্মসূচি আয়োজনের লক্ষ্যে সবাইকে একত্রিত হওয়ার ডাক দিয়েছে সেখানকার ছাত্র-জনতা। কুয়ালালামপুর সেন্ট্রাল চত্বরে এর পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে।
  
পেছনে ফেলে আসা ৪২ বছরের কলঙ্ক মোচনে জাতি যখন দল-মত নির্বিশেষে সংঘবদ্ধ শাহবাগ প্রজন্ম চত্বরে, মুক্তিযুদ্ধের চেতনার এক ঐতিহাসিক অভ্যুত্থানের প্রতীক্ষায়, ঠিক তখনই বহির্বিশ্বের বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এ জাগরণের অগ্নিশিখা। শাহবাগের আন্দোলন যখন ধীরে ধীরে পরিণত হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গে, ঠিক তখনই এরই সঙ্গে একাত্ম হয়ে মালয়েশিয়া প্রবাসী ছাত্র-জনতা ঘোষণা করল এই পুনর্জাগরণে তাদের সম্পৃক্ততা ও সংহতি।