ঝিনাইদহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঝিনাইদহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

কোটচাঁদপুর জামায়াত নেতা গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও এলাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াবিয়াকে পুলিশ সোমবার দুপুরে মহেশপুর উপজেলার শিশুতলা বাজার থেকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত জামায়াত নেতা মোয়াবিয়া কোটচাঁদপুর থানা পুলিশকে মারধর ও প্রশাসনের কাজে বাধা প্রদানসহ একাধিক মামলার আসামি।

বুধবার, ২০ মার্চ, ২০১৩

মুক্তিযোদ্ধার জাল সনদে জামায়াতের কর্মীর ছেলের চাকরি

প্রথমআলো | আজাদ রহমান, ঝিনাইদহ | তারিখ: ২০-০৩-২০১৩
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের জামায়াতে ইসলামীর কর্মী বজলুর রহমানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জাল সনদ ব্যবহার করে ছেলের জন্য পুলিশের চাকরি চূড়ান্ত করার অভিযোগ পাওয়া গেছে। বজলুর কাষ্টভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং নিত্যানন্দী মাঝপাড়া জামে মসজিদের ইমাম।

রবিবার, ১৭ মার্চ, ২০১৩

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৯ কর্মী গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ রোববার ভোরে জামায়াত-শিবিরের ৯ কর্মীকে গ্রেফতার করেছে।

নাশকতামূলক কর্মকাণ্ড, পুলিশের কাজে বাধা দান এবং বিভিন্ন সহিংস ঘটনায় জড়িত অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ১৩ কর্মী আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে মহেশপুর উপজেলায় ৮ জন, কোটচাঁদপুর উপজেলায় ৪ জন ও সদর উপজেলায় একজন জামায়াত-শিবিরের কর্মী রয়েছে।