সিঙ্গাপুর, ১১ ফেব্রুয়ারি- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সপ্তাহ জুড়ে
উত্তাল বাংলাদেশ।কয়েক জন ব্লগারের আহ্বান আজ জন সমুদ্র। রাজধানী ঢাকার সব
পথ এসে মিশেছে শাহবাগের অভূতপূর্ব গণজাগরণ মঞ্চে। জেগে ওঠা তারুণ্যের
আহ্বানে উত্তাল জনসমুদ্রে রূপ, এই অরাজনৈতিক মহাসমাবেশ। একাত্তরের খুনি ও
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর
রাজনীতি নিষিদ্ধ, জামায়াত-শিবির কর্মীদের সর্বস্তরে বয়কটের অঙ্গীকার
করেছে উত্তাল জনসমুদ্র। একই সঙ্গে জামায়াত-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে
বর্জনেরও শপথ নিয়েছেন লাখো জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত টেকনাফ থেকে
তেঁতুলিয়া, গণআন্দোলন জাগ্রত রাখার শপথ নিয়েছে শাহবাগের মহাসমাবেশ।
