প্রথম আলো, পিরোজপুর প্রতিনিধি | তারিখ: ৩০-০৩-২০১৩
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় যুবলীগের স্থানীয় এক নেতা ও ইউনিয়ন পরিষদের
(ইউপি) সদস্যের হাত ও পায়ের রগ কেটে দিয়েছেন বিএনপি-জামায়াতের কর্মীরা।
গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
ওই ইউপি সদস্য হলেন বালিপাড়া ইউনিয়নের চর বলেশ্বর এলাকার বাসিন্দা মিজানুর রহমান হাওলাদার। তিনি বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ওই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। গুরুতর আহত মিজানুরকে রাত আটটার দিকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে দেখতে যান স্থানীয় সাংসদ এ কে এম এ আউয়াল ও পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস।