পটুয়াখালী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পটুয়াখালী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩

দুমকিতে ২ জামায়াত নেতা গ্রেফতার

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে নাশকতা সৃষ্টির প্রস্তুতির গোপন বৈঠককালে মাওলানা ঈসরাইল ও মাওলানা হাবিবুর রহমান নামে উপজেলা জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আটক মাওলানা ঈসরাইল উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক এবং মাওলানা হাবিবুর রহমান শ্রীরামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি।

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

পটুয়াখালীতে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ

পটুয়াখালী প্রতিনিধি : কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ গণজাগরণ মঞ্চের ডাকা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।